খুলনায় অনশনের তৃতীয় দিন শতাধিক শ্রমিক হাসপাতালে

খুলনা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, ১১:৫১আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১২:০৬

খুলনা অঞ্চলের পাটকল শ্রমিকদের চলমান অনশন কর্মসূচি

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ১১ দফা বাস্তবায়ণের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত্ব পাটকলগুলোতে আমরন অনশন কর্মসূচি চলছে। কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবার পর্যন্ত শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ- নন সিবিএ সংগ্রম পরিষদের ডাকা অনশন কর্মসূচি ১০ ডিসেম্বর বেলা ২টা থেকে শুরু হয়। খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা এ অনশন কর্মসূচি পালন করছেন।

ক্রিসেন্ট জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন জানান, তার মিলের ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ জনের স্যালাইন চলছে। পাশাপাশি খালিশপুর শিল্পাঞ্চল থেকে শতাধিক অসুস্থ শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়েছে। 

জেআইয়ের সভাপতি হারুন অর রশিদ জানান, তিনি অসুস্থ এবং তার মিলের সিবিএ'র সাধারণ সম্পাদকও অসুস্থ। 

বিজেএমসি খুলনা জোনের সম্বয়কারী বনিজ উদ্দিন মিঞা জানান, এ অঞ্চলের শ্রমিকদের অনশনের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি বিজেএমসিতে জানিয়েছেন। 

বিজেএমসি’র জিএম (ইআর) মুজিবর রহমান মল্লিক জানান, বিজেএমসির পক্ষ থেকে বিষয়টি বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে সার্বক্ষণিক জানানো হচ্ছে। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের