ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:১২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:১৬






ঝিনাইদহ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার (১৪ ডিসেম্বর) বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। মহেশপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হন। অপর ঘটনায় কালীগঞ্জ উপজেলায় পাওয়ার টিলার উল্টে এক চালক নিহত হন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো শিবানন্দপুর গ্রামের মহিদুল ইসলাম ও তার ছেলে আশিকুর রহমান এবং পাওয়ার টিলার চালক হেলাল উদ্দীন।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, শনিবার সন্ধ্যায় শিবানন্দপুর গ্রামের মহিদুল ও তার ছেলে মোটরসাইকেলে করে মহেশপুর বাজার থেকে গ্রামের বাড়ি শিবানন্দপুর যাচ্ছিল। গাড়ি নস্তিবাজারে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশিকুর রহমানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। যশোর নেওয়ার পথে মহিদুল ইসলামের মৃত্যু হয়।

অপরদিকে শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার কাশিপুর নামকস্থানে পাওয়ার টিলার উল্টে হেলাল উদ্দীন (৩৪) নামের এক চালক নিহত হন। কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান মিয়া জানান, হেলাল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত নাসির উদ্দীনের ছেলে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম