নড়াইলের শাহাবাদ ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্নাকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের মহিষখোলা এলাকার মহিলা সংস্থার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে পান্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় জানান, গত ৭ নভেম্বর রাত ৯টার দিকে সদর উপজেলার সরসপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে আলোকদিয়া গ্রামের রিপন মোল্যা (২১) হামলার শিকার হন। এ ঘটনায় রিপনের বাবা বাদী হয়ে গত ১ ডিসেম্বর দেলোয়ার হোসেন পান্নাসহ ১৪ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান পান্নাকে গ্রেফতার করা হয়েছে।








