কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের কাটদহচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি খন্দকার জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে।
মৃত দুই জনই পুরুষ বলে জানা গেছে। তবে এখনও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।








