দুই জন নিহত, ট্রেন চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৬:০১

দুর্ঘটনাকবলিত স্থান

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ধাক্কায় বালু বোঝাই ট্রলির চালক ও হেলপার নিহত হয়েছে। এ ঘটনার পর (সকাল ১০টা ১০মিনিট) থেকে বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পোড়াদহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।  কুষ্টিয়ায় আপ লাইনের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রেনের যাত্রীরা ভোগান্তি পড়েছে।

পোড়াদহ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, সকাল ১০টা ১০ মিনিটে ট্রেনের ধাক্কায় ট্রলি চালকসহ দুইজন নিহতের ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এরপর থেকে আপ লাইনের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন চালু আছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। এখনও কাজ চলছে। 

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মঙ্গলবার সকালের দিকে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেন কাটদহচর রেলক্রসিং পার হওয়ার সময় বালু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিকে দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক ও হেলপার নিহত হয়। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম