ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ নিহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:০২আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৭

ট্রাক-সিএনজি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ নিহত ৫ কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার জনসহ পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে ভেড়ামারা-পাবনা মহাসড়কে পারহাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী জেলার বাঘা উপজেলার সরেরহাট এলাকার খবিরের ছেলে সিএনজি ড্রাইভার জালাল উদ্দিন (৩২), একই এলাকার মেজবা উদ্দিন (৩২), মেজবার মা জোসনা খাতুন, মেজবার স্ত্রী রুনা বেগম (২৬), মেজবার ছেলে রুজদী (৭ মাস)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র প্রকাশ জানান, ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। পরে হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়।

ভেড়ামারা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদ জানান, কুষ্টিয়া থেকে সিএনজিতে যাওয়ার পথে ভেড়ামারা-পাবনা মহাসড়কে পারহাউজের সামনে ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি ড্রাইভার জালাল উদ্দিন, মেজবার স্ত্রী রুনা বেগম ও ছেলে রুজদী নিহত হয়। গুরুতর আহত মেজবা ও তার মা জোসনা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম