ভরা মৌসুমেও জমেনি বারীনগরের সবজির হাট

তৌহিদ জামান, যশোর
২৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২০:১০

ভরা মৌসুমেও জমেনি বারীনগরের সবজির হাট ভরা মৌসুমেও শীতের সবজি নেই দেশের অন্যতম বৃহৎ সবজির বাজার যশোরের বারীনগরে। অথচ নভেম্বরের শেষদিকে শীতের আগাম সবজিতে ভরপুর থাকতো এই হাট। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বারীনগরের হাটে তেমন সবজি ওঠেনি। সকালে কয়েকজন কৃষক তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন এই হাটে। তারা বলছেন, ফলন আশানুরূপ না হওয়ায় বাজারের এই অবস্থা।
সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ইমামুল হক প্রায় ৮ মণ মুলা নিয়ে এসেছিলেন। বিক্রি করেছেন মাত্র ২ হাজার টাকায়। অর্থাৎ, মণ প্রতি মুলা বিক্রি হয়েছে ২৫০ টাকায়। কিন্তু নভেম্বরে তিনি ওই মুলা বিক্রি করেন ১২শ’ টাকা মণ দরে।
ভরা মৌসুমেও জমেনি বারীনগরের সবজির হাট আজকের হাটে বেশ কয়েকজন কৃষক নিয়ে আসেন মিষ্টি কুমড়া। তারমধ্যে মথুরাপুর গ্রামের ওহিদুল ইসলাম নিয়ে এসেছেন প্রায় ২০ মণ। আজকের হাটে মিষ্টি কুমড়া বিক্রি হয়েছে ১৬ থেকে ১৭ টাকা কেজি।
রহমতপুর এলাকার কৃষক মতিয়ার রহমান হাটে নিয়ে এসেছেন প্রায় এক হাজার পিস বাঁধাকপি। বিক্রি করেছেন সাড়ে আট হাজার টাকায়। কিন্তু নভেম্বরের শেষ সপ্তাহের হাটেও তিনি প্রতি পিস বাঁধাকপি বিক্রি করেছেন ২০ টাকারও বেশি দামে।
হাপানিয়া গ্রামের মিজানুর রহমান ফুলকপি বিক্রি করেছেন ২৫ টাকা কেজি দরে। তিনি বলেন, শীতের শুরুতে ৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি ফুলকপি। এখন বেশ কম দামেই বিক্রি করতে হচ্ছে।
ভরা মৌসুমেও জমেনি বারীনগরের সবজির হাট দুই সপ্তাহ আগেও ৩০ টাকা কেজি দরে বেগুন বিক্রি করেছেন রসুলপুরের মুন্সি রহমত। আজ কোনোভাবেই ১৫ টাকার বেশি দাম দিতে চাইছেন না পাইকাররা।
তিনি জানান, বেগুনের জন্যে সার আর কীটনাশকেই বেশি খরচ হয়ে যায়। গাছ থাকলেও ফলন এখন একটু কম। প্রথমদিকে অনাবৃষ্টি এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সবজির ব্যাপক ক্ষতি হয়। এরপর আবহাওয়া ভালো থাকায় কিছুটা ফলন ভালো হয় তাদের। সেসময় দামও ভালো পেয়েছেন তারা।
বাজারে দুই ধরনের শিম উঠলেও দামের কোনও ফারাক ছিল না। দৌলতদিহি এলাকার কৃষক ইউনুস আলী বলেন, আজকের হাটে শিম বিক্রি করেছি ১৬ টাকা দরে। প্রথমদিকে ১০০ টাকা পর্যন্ত দাম পেয়েছি।
ব্যাপারি মোহাম্মদ হাসান জানান, বর্তমানে ঢাকায় সবজির চাহিদা একটু কম। কারণ ঢাকা বা চট্টগ্রামে সবজির সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে। তাছাড়া চর অঞ্চলের সবজি বাজারে ওঠায় তারা এখন ঢাকায় পাঠাতে পারছেন না। অল্পকিছু সবজি কিনেছেন খুলনার বাজারে পাঠানোর জন্য।
ভরা মৌসুমেও জমেনি বারীনগরের সবজির হাট এদিকে বারীনগর বাজারে আজ মুলা ৬ টাকা কেজি, বেগুন ১৫ টাকা, পটল ৪০ টাকা, শিম ১৬ টাকা, ফুলকপি ২৫ টাকা, বাঁধাকপি ১০ টাকা পিস দরে বিক্রি হয়েছে।
হাসান বলেন, আমাদের ক্রয়মূল্যের সঙ্গে কেজি প্রতি পাঁচ টাকা খরচ ধরেই সবজি পাঠাতে হয়। সেক্ষেত্রে বাজারে কেমন দাম পাওয়া যাবে- তা এখনই বলতে পারছি না।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, যশোর জেলায় এবার শীতকালীন মৌসুমে সবজি চাষ হয়েছে ১৬ হাজার ৬৬০ হেক্টর জমিতে। এরমধ্যে যশোর সদরে ২ হাজার ৩১৫ হেক্টর, শার্শায় ১ হাজার ৬৯৫ হেক্টর ,ঝিকরগাছায় ২ হাজার ১০ হেক্টর, চৌগাছায় ৪ হাজার ২৫০ হেক্টর, কেশবপুরে ১ হাজার ১০ হেক্টর, মণিরামপুরে ২ হাজার ২৫০ হেক্টর, অভয়নগরে ৫৫০ হেক্টর ও বাঘারপাড়ায় ৮৮০ হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুবাস চন্দ্র সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভরা শীত মৌসুমে সবজির উৎপাদন বৃদ্ধি পায়; সে কারণে দাম একটু কমে। বাজারে প্রচুর শাক-সবজি রয়েছে।’
এদিকে আজ সকালে যশোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি সবজির জন্যে বিশেষ উপকারী বলে জানিয়েছেন কৃষকরা।
যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি আবহাওয়া অফিস জানায়, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বেলা ১২টা পর্যন্ত যশোরে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৪ মিলিমিটার। রাত ১০টার পর আবারও বৃষ্টি হতে পারে।
বারীনগর এলাকার কৃষক মফিজুল ইসলাম বলেন, এমন বৃষ্টিতে সবজির তেমন কোনও ক্ষতি হয় না বরং ফলন ভালো হয়। তবে বৃষ্টি যদি একটু বেশি হয় সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুবাস চন্দ্র সরকার বলেন, ‘অল্প বৃষ্টিতে তেমন ক্ষতি না হলেও সবজিতে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে কৃষকদের এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়ে থাকে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম