নড়াইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩৭

নড়াইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার নড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়ারা গ্রামে এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে মুরসালিন মৃধা (২০) নামে এক যুবককে শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মুরসালিন উপজেলার আড়িয়ারা গ্রামের লাজুক মৃধার ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমানুল্লাহ বারী জানান, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ১৩ বছরের এক কিশোরীকে চার যুবক কৌশলে অচেতন করে লোহাগড়ার আড়িয়ারা গ্রামের মুজিবারের ইটের ভাটার শ্রমিকদের শোওয়ার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

এ ঘটনায় চারজনকে আসামি করে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা দায়ের করে কিশোরীর পরিবার। মামলা দায়েরের পর পুলিশ শনিবার ভোর রাতে মামলার প্রধান আসামি মুরসালিনকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা জন্য শনিবার নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

সূত্র জানায়, ধর্ষণের ঘটনাটি নিয়ে এলাকায় সালিশ হয়। সালিশে ঘটনার মূল নায়ক মুরসালিনের সঙ্গে ধর্ষণের শিকার মেয়েটিকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নেন সালিশে উপস্থিত গ্রাম্য মাতব্বররা। তবে মুরসালিন এ বিয়েতে অসম্মতি জানালে পরবর্তীতে শুক্রবার থানায় মামলা দায়ের হয়।

/এনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি