শতবর্ষী ইসহাক আলীর ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৯, ১২:২৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৫

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন শতবর্ষী প্রবীণ নেতা ইসহাক আলী মাস্টার। ছবি: সংগৃহীত কুষ্টিয়ার সদর উপজেলার শতবর্ষী প্রবীণ নেতা ইসহাক আলী মাস্টারের ইচ্ছা ছিল একবার বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার। অবশেষে তার সেই ইচ্ছা পূরণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা পেয়েছেন কুষ্টিয়ার সদরের পশ্চিম আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এই বৃদ্ধ।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মাধ্যমে ইসহাক আলীকে গণভবনে ডেকে নেন সভানেত্রী শেখ হাসিনা। এ সময় ইসহাক আলীর সঙ্গে তার ছোট ছেলে আলী মর্তুজা খসরু, খসরুর স্ত্রী শাম্মি আক্তার ও নাতনি মাহিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে বাংলা ট্রিবিউনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইসহাক আলী মাস্টার নিজেই।

ইসহাক আলী বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রায় ৪০ মিনিটের বেশি সময় কথা হয়। এ সময় বঙ্গবন্ধুর সঙ্গে কীভাবে দেখা হয়েছিল, সেসব কথা হয়। এ ছাড়াও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নিজ আসনে যেসব উন্নয়ন করেছেন সে বিষয়ও কথা হয়েছে।’

প্রসঙ্গত, সম্প্রতি আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে গিয়ে নজর কাড়েন কুষ্টিয়ার সদর উপজেলার পশ্চিম আব্দালপুর ইউনিয়নের শতবর্ষী প্রবীণ নেতা ইসহাক আলী মাস্টার। সেদিন প্রচণ্ড শীত উপেক্ষা করে লাঠিতে ভর করে আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হন তিনি। এরপর গত সোমবার (২৩ ডিসেম্বর) ইসহাক আলী মাস্টার বাংলা ট্রিবিউনকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপূর্ণ ইচ্ছার কথা জানান।
আরও পড়ুন: 
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান শতবর্ষী ইসহাক আলী

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী