ঝিনাইদহে অ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:১০আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:২৫

ঝিনাইদহে অ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহ শুরু

ঝিনাইদহে অ্যাপসের মাধ্যমে আবেদন করা কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু করেছে খাদ্য বিভাগ। মঙ্গলবার সকালে সদর উপজেলা খাদ্য গুদামে এ ধান ক্রয়ের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডেভোকেট আব্দুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম, জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সদর উপজেলা খাদ্য পরিদর্শক নুর-উন নবী, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমানসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।

অপর দিকে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাটগোপালপুর খাদ্য গুদামে আমন ধান ক্রয়ের উদ্ভোধন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ আনোয়ারুল করিম। এসময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল ইন্সপেক্টর জিন্নাত জাহান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজনুর রহমান, হাটগোপালপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছদর উদ্দিন প্রমুখ।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে অ্যাপসের মাধ্যমে প্রায় সাড়ে ১১ হাজার কৃষক আবেদন করেন। এর মধ্যে ২১শ’ ২৮ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২৭ শ’ ৬১ মেট্টিক টন ধান ক্রয় করা হবে। এ ক্রয় অভিযান আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম