সাংবাদিক পান্নুকে লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি

খুলনা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ১৭:৪৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৭:৫১

সাংবাদিক পান্নুকে লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি একাত্তর টিভির খুলনা ব্যুরো প্রধান খুলনা প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য রকিব উদ্দিন পান্নুকে লাঞ্ছিতের ঘটনায় খালিশপুর থানায় মামলা হয়েছে। মামলায় ওয়াসা পানি প্রকল্পের স্থানীয় ও বিদেশি শ্রমিকদের পাঁচ-ছয় জনকে আসামি করা হয়েছে। মামলায় পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলেও সে বিষয়ে পুলিশ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বিরুল আলম।
ওসি বলেন, ‘পান্নুকে লাঞ্ছিতের ঘটনায় রবিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়। এ মামলায় পাঁচ-ছয় জন স্থানীয় ও বিদেশি শ্রমিককে আসামি করা হয়েছে। পুলিশ সদস্যের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলছে।’
খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন, ‘হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে রবিবারই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার নর্থ মোল্যা জাহাঙ্গীর হোসেনকে প্রধান এবং এডিসি সিটিএসবি মনিরা সুলতানা ও ট্রাফিক বিভাগের এডিসি হাফিজুর রহমানকে সদস্য করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে রকিব উদ্দিন পান্নুকে লাঞ্ছিত করার ঘটনার বিচার দাবিতে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, খুলনা ওয়াসার কাজের গাফিলতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে রবিবার (৫ জানুয়ারি) দুপুরে পান্নু ওয়াসার ঠিকাদারদের কাছে লাঞ্ছিত হন। এ সময় পুলিশ এসে সাংবাদিকের হাতে হাতকড়া পরায়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক