ঝিনাইদহে পিবিআই সদস্যদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৫

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ১৮:৫৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:০৫

ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জে পিবিআইয়ের সদস্যদের ওপর হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনায় কালীগঞ্জ থানায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে পিবিআইয়ের এসআই সোহেল হোসেন বাদী হয়ে মামলা (নম্বর-০৯) দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, ১৮ জনের নামসহ অজ্ঞাত ৩৫-৪০ জনকে আসামি করা হয়। এদেরমধ্যে মুশফিকুর রহমান ডাবলু, মুশতাক আহম্মেদ লাভলু ও নাছিরসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে আড়পাড়া গ্রামে অভিযানে যান পিবিআই সদস্যরা। কালীগঞ্জের মাদ্রাসাছাত্র আল-আমিন হত্যা মামলার আসামি তারিক হাসান সাব্বিরের স্বীকারোক্তিতে হত্যাকাজে ব্যবহৃত চাকু ও মোবাইল ফোন উদ্ধার করতে সেখানে যান তারা। তখন রান্না ঘর থেকে একটি চাকু উদ্ধার ও যে মোবাইলফোন দিয়ে ম্যাসেজ দেওয়া হয়েছিল, সেই মোবাইলফোনটি উদ্ধার করা হয়। আলামত উদ্ধার করে নিয়ে আসার সময় পিবিআই সদস্যদের ওপর আসামি সাব্বিরের বাবা মুশফিকুর রহমান ডাবলু ও চাচা মুশতাক আহম্মেদ লাভলুর নেতৃত্বে ১২-১৩ জন হামলা করে বলে পিবিআইয়ের দাবি। হামলায় আহত হন মামলার তদন্তকারী পিবিআইয়ের এসআই সোহেল হোসেন, এসআই হুমায়ন, এএসআই হাফিজুর রহমান, এএসআই মো. জাফর ও এএসআই আব্দুল খালেক। এদেরমধ্যে এএসআই হাফিজুর রহমানকে আসামি পক্ষের লোকজন একটি কক্ষে আটকে রেখে মারধর করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম