ভুল অস্ত্রপাচারে চিকিৎসকের ১ বছরের কারাদণ্ড

মাগুরা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২০, ২১:০৯আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:১৮

ভুল অস্ত্রপাচারে চিকিৎসকের ১ বছরের কারাদণ্ড ভুল অস্ত্রপাচারের দায়ে মাগুরায় এক চিকিৎসকের এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি নন্দ দুলাল মাগুরা সরকারি মাতৃ সদনের চিকিৎসক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান এই আদেশ দেন। তবে আসামি আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদা সিদ্দিকি জানান, ২০১২ সালের ১৩ মার্চ চিকিৎসক নন্দ দুলাল মাগুরা শহরের আরোগ্য ক্লিনিকে প্রসূতি সালমা খাতুনের সিজার অপারেশনের সময় মূত্রনালী কেটে ফেলেন। চিকিৎকের ভুল অস্ত্রপচারের কারণে সালমা খাতুন পরবর্তিতে পঙ্গুত্ববরণ করেন।

এ ব্যাপারে তার স্বামী নুরুল হাকিম তুহিন বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় দুলালের ১ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশের রায় দেন বিচারক।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম