শৈলকুপায় ৪ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২০, ২৩:০৬আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২৩:১২

শৈলকুপায় ৪ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা ঝিনাইদহের শৈলকুপায় চারটি ইটভাটার মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত এই দণ্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ, ষষ্টিবর ও পৌর এলাকায় এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অনুমোদন না থাকা, টিনের চিমনি ব্যবহার ও কাঠ পোড়ানোর অপরাধে ষষ্টিবর এলাকায় বর্ষা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৌর এলাকার চুন্টি ব্রিকসকে ৫ লাখ ও বিএন্ডসিও ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে ইটভাটা তিনটির ড্রাম চিমনিগুলো গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও গাড়াগঞ্জ চন্ডিপুর শিলা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসনাত জানান, পরিবেশ রক্ষার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম