গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

যশোর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২০, ০৯:১৫ আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৪:৪৩

গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩ যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

চুরির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। তিনি বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় সোমবার দুপুরে জনি শেখ (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চোরদের কয়েজনের নাম ও ঠিকানাও পাওয়া গেছে।’ তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চাইছেন না তিনি।

পুলিশ সুপার আরও বলেন, ‘আজ ভোরে একটি ট্রাক ও একটি পিকআপে করে ৯ জন যশোর সদরের গাইদগাছি এলাকার খোরশেদ আলীর বাড়ি থেকে তিনটি গরু নিয়ে পালানোর সময় স্থানীয়রা তাদের ধাওয়া করে তিন জনকে ধরে ব্যাপক মারধর করে। এরমধ্যে দুজন ঘটনাস্থলে এবং একজনকে পুলিশ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর মারা যান।

তিনি জানান, আটক যুবক পুলিশের কাছে চুরির সঙ্গে জড়িত ৪-৫ জনের নাম ও ঠিকানা বলেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী চুরির সঙ্গে জড়িতরা বাগেরহাট ও খুলনা অঞ্চলের বাসিন্দা। পুলিশ সেগুলো যাচাই করছে।

তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যা ও চুরির ঘটনায় মামলা করা হবে।




অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চোর সন্দেহে গণপিটুনিতে তিন জন মারা গেছে। আরও তিন জন পালিয়ে গেছে। গরু তিনটি উদ্ধার করা হয়েছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪৬৫, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
ফের জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে ইরান
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
এশিয়ান গেমসে পদক জেতা জিন্নাতকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ