ওসিকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২০, ১৭:৪৭আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:০২

ওসিকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

ঝিনাইদহের শৈলকুপা থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এসময় দুই পাশে দীর্ঘ লাইন পড়ে যায়। ভোগান্তিতে পড়ে ওই মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীরা।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খোকন অভিযোগ করেন, গত শুক্রবার এম এস সোনার বাংলা নামের একটি বাসের সুপারভাইজার আকাশ শেখকে যাত্রীরা মারপিট করে। এঘটনায় শুক্রবার রাতে থানায় অভিযোগ জমা দিতে গেলে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান অভিযোগ নেননি। উল্টো অকথ্য ভাষায় গালি-গালাজ করেন বলেও দাবি ওই শ্রমিক নেতার।

এর প্রতিবাদে ও ওসিকে প্রত্যাহারের দাবিকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক রাকেশ সোনার বাংলা নামের বাসে করে আসছিল। এ সময় ভাড়া নিয়ে বাসের সুপারভাইজার আকাশের সঙ্গে রাকেশের কথাকাটি হয়। এক পর্যায়ে রাকেশ তাকে নাকি মারপিট করে। মামলা না নেওয়া ও সুপারভাইজারকে গালিগালাজ করার বিষয়টি অস্বীকার করে তিনি আরও বলেন, এ ঘটনায় রাকেশকে আসামি করে মামলা করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম