৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

ঝিনাইদহ প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২০, ১১:৩৫আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১১:৪০

ফাইল ফটো ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর স্টেশনে গোয়ালন্দ এক্সপ্রেস নকশিকাঁথা ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। ফলে সোমবার (২০ জানুয়ারি) ভোর ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রবিবার রাত সোয়া ৮টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রেলওয়ে পশ্চিম জোনের পাকশি রেলওয়ের কন্ট্রোলার নুরুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করলে ভোর ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক আছে।

এর আগে রোববার রাত সোয়া ৮টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় গোয়ালন্দ থেকে খুলনাগামী নকশিকাথা ট্রেন লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম