তিন বাংলাদেশি নারীকে ফেরত দিলো ভারত

বেনাপোল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ০৩:০৪আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ০৩:০৭

বেনাপোল ইমিগ্রেশন পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে যাওয়া তিন বাংলাদেশি নারীকে দুই বছর পর ফেরত পাঠানো হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম জানান, দুই বছর আগে তারা সীমান্ত পথে দালালের মাধ্যমে ভারতের মুম্বাইয়ে যায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। পরে তাদের ভারতের মুম্বাই কেন্দ্রীয় কারাগারে পাঠাযনো হয়। সে দেশের নবজীবন নামের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটে সোমবার  বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর নামের সংস্থার কো-অর্ডিনেটর আব্দুল মুহিত জানান, তারা তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম