কেশবপুরে ইসমাত আরা সাদেকের জানাজা সম্পন্ন

যশোর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৪:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৫:৩২

কেশবপুরে ইসমাত আরা সাদেকের জানাজা সম্পন্ন যশোর-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে যশোরের কেশবপুরে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।
এর আগে বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে করে ইসমাত আরার মরদেহ কেশবপুর সরকারি কলেজ মাঠে নেওয়া হয়। পরে সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে তার মরদেহ নেওয়া হয় কেশবপুর পাবলিক ময়দানে।
সেখানে তার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা বিএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
এছাড়া খুলনা বিভাগীয় কমিশনার, যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসন, কেশবপুর পৌরসভাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়।
পরে কেশবপুর পাবলিক ময়দানে দুপুরে ইসমাত আরার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনীতিক, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
জানাজা শেষে ইসমাত আরার মরদেহ হেলিকপ্টারে করে বগুড়ায় নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যান ইসমাত আরা সাদেক। তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) নির্বাচনি এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি নতুন সরকার গঠিত হলে তাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। পরবর্তী সময়ে ১৫ জানুয়ারি তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রিসভায় স্থান পাননি।
ইসমাত আরা সাদেকের স্বামী প্রয়াত এ এস এইচ কে সাদেক সাবেক শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী