চাপে মাথানত নয়: দুদক চেয়ারম্যান

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২০, ২০:১১আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৩০

চাপে মাথানত নয়: দুদক চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দেশে এমন কোনো চাপ দেওয়ার মতো ব্যক্তি নেই যার চাপের কাছে মাথানত করবেন। যত বড় শক্তিশালী হোক চাপে মাথানত না করে তাকে আইনের আওতায় আনা হবে। দুর্নীতি সমাজ থেকে কমিয়ে আনতে না পারলে দেশ উন্নত রাষ্ট্র হতে পারবে না। নদী, খাল, সরকারি জমি দখলকারি ব্যক্তি যেই হোক না কেন,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সভায় দুদক চেয়ারম্যান বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের দুর্নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সব ধরনের কোচিং বাণিজ্য ও নোট বই বন্ধ করতে হবে। এজন্য জেলা প্রশাসককে কঠোর হতে হবে।’

তিনি অনুরোধ জানিয়ে বলেন, ‘যেকোনো ধরনের দুর্নীতিবাজদের বিরুদ্ধে তথ্য দিতে ১০৬ নাম্বারে নাম পরিচয় না দিয়ে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। দুর্নীতিবাজ কেউ বিচার থেকে বাদ যাবে না। সে যত বড় আমলা বা রাজনীতিবীদ হন না কেন।’

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন,খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন,দুদকের পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়েতসহ জেলার সকল সরকারি অফিসের প্রধানরা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম