‘করোনা ভাইরাস’ আতঙ্কে বেনাপোল স্থলবন্দরে সতর্কতা জারি

বেনাপোল প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২০, ১৬:৪৮আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৭:০৫

‘করোনা ভাইরাস’ আতঙ্কে বেনাপোল স্থলবন্দরে সতর্কতা

চীনসহ বেশ কয়েকটি দেশে ‘করোনা ভাইরাস’ সংক্রমণের ফলে আতঙ্ক তৈরি হয়েছে। এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক। ইতোমধ্যে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের বিষয়ে ইতোমধ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া সতর্কতা অবলম্বন করা হয়েছে। সতর্কতা নেওয়া হয়েছে স্থলবন্দরেও।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা বিদেশি নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার আইরিশ ১ জন, অস্ট্রেলিয়ার ৪ জন, কানাডার ২ ও আমেরিকার একজনসহ মোট ৮ বিদেশিকে করোনা ভাইরাস পরীক্ষা করেন বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগের ডা. হাসানুজ্জামান ।

বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আব্দুল মজিদ জানান, চীনে করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে আক্রান্ত হয়ে অনেকে মারা গেছেন। বাংলাদেশে এ ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে। তারা বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা ও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। এছাড়া এ ভাইরাসের লক্ষণ সম্পর্কেও সচেতন করছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ আলম জানান, করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি যাতে কোনওভাবে দেশে প্রবেশ করতে না পারে তার জন্য স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করছে ইমিগ্রেশন পুলিশ।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম