ঝিনাইদহে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তিন বরযাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২০, ১৭:১৬আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ১৭:৩৭

ঝিনাইদহে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তিন বরযাত্রী নিহত বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিন বরযাত্রী নিহত হয়েছেন। ঝিনাইদহের মহেশপুরে- যাদবপুর সড়কের জাগুসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২) ও নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮), ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৬)।

আত্মীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মান্দারতলা গ্রামের আব্দুর রবের ছেলে রনি মিয়ার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য তিন ব্যক্তি মোটরসাইকেলে করে কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর থেকে মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রামের যাচ্ছিলেন। এসময় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মোর্শেদ হোসেন খান বলেন, ‘বেপরোয়া গতিতে মোটরসাইকেলে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। একটি মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম