যশোরে ২২ পরীক্ষার্থীর জন্য শ্রুতিলেখক

যশোর প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৭

যশোর আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার ২২ পরীক্ষার্থী পাবেন শ্রতিলেখক ও ৮ অটিস্টিক পরীক্ষার্থীর জন্য থাকবে অতিরিক্ত ৩০ মিনিট সময়। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৬১ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্রী ৮১ হাজার ২৫ জন ও ছাত্র ৮০ হাজার ৬৭০ জন। গতবছর অংশ নেয় ১ লাখ ৮৪ হাজার ২৯০ জন। এরমধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থী ৯৭ হাজার ৫১৪জন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৩৭ হাজার ২৩৮জন ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ২৬ হাজার ৯৪৩। যা গতবছরের তুলনায় প্রায় ২০ হাজার কম। মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত ২৪ হাজার ১৬৬ জন। খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫২১টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ২৮৬টি কেন্দ্রে এবার পরীক্ষায় অংশ নেবে।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, গতবছরের তুলনায় এবছর ১০টি কেন্দ্র বেশি। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য ১০টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। তারা প্রতিটি জেলায় পরীক্ষা চলাকালে কাজ করবে। প্রশ্নফাঁস রোধ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিটি আগে পরীক্ষার্থীদের কেন্দ্রের কক্ষে উপস্থিত থাকতে হবে। ২২ জন পরীক্ষার্থী নবম শ্রেণির নিচে পড়ে এমন শ্রুতি লেখক নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি পেয়েছে। এছাড়া ৮জন অটিস্টিক পরীক্ষার্থী ৩০ মিনিট বেশি সময় পরীক্ষা দিতে পারবেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম