ছাগলে খেলো জিলাপি, চাচির হাত ভাঙলো ভাতিজা

যশোর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:০৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪২

যশোর ছাগলের জিলাপি খাওয়াকে কেন্দ্র করে চাচি চায়না বেগমকে (৫৫) পিটিয়ে হাত ভেঙে দিয়েছে ভাতিজা তপন (৩৫)। আর তপনের হাত থেকে স্ত্রীকে রক্ষা করতে গিয়ে আজগর আলী (৬৫) মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে চৌগাছার পাশাপোল ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে লাশ দাফনের সময়। পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালে পাঠায়।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজগর আলী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ছাগলের জিলাপি খাওয়াকে কেন্দ্র করে তপন চাচি চায়নাকে মারধর করে। এতে তার হাতে চোট লাগে। স্ত্রীকে ভাতিজার হাত থেকে বাঁচাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আজগর। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

চায়না বেগম বলেন, প্রায় ৮ বছর ধরে তার স্বামী শয্যাশায়ী। বিকালে গ্রামের একটি মিলাদ থেকে জিলাপি এনে রাখে তার ভাসুরের ছোট ছেলে তপন। এরপর কোনও এক সময় তাদের একটি ছাগল ওই জিলাপি খেয়ে ফেলে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রাতে তপন ঘরে এসে তাকে মারধর করে। এতে হাতে আঘাত লাগে। তার স্বামী ঠেকাতে গেলে পড়ে গিয়ে মারা যান।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই অভ্যুত্থান: বিসর্জিত প্রাণের নীরব আর্তনাদ
জুলাই অভ্যুত্থান: বিসর্জিত প্রাণের নীরব আর্তনাদ
শ্বশুরবাড়িতে গভীর রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা 
শ্বশুরবাড়িতে গভীর রাতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা 
সালমান শাহ হত্যা: ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
সালমান শাহ হত্যা: ৩০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৪০ মামলা
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের