শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান: ইউপি মেম্বারকে আটকের নির্দেশ

মোংলা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৪

মেম্বার মতিয়ার রহমান মোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজক চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মতিয়ার রহমান মোড়লকে আটক করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নান সোমবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতির পদ থেকে ওই মেম্বারকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, ভাষার মাসে শহীদ মিনার অবমাননাকারীর বিরুদ্ধে এরইমধ্যে জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সোমবার সকালে তদন্ত কমিটি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দারকে প্রধান করে এ কমিটি করা হয়। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান সুমন্ত কুমার উদ্বেগ জানিয়ে বলেন, ‘স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি আমি ও আমাদের ইউএনও মহোদয় কেউই জানি না। আমাদেরকে জানানো হয়নি। এ ঘটনায় উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে প্রধান শিক্ষিকা মেরি রানী বলেন,  ‘আমাকে না জানিয়েই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতের বেলায় শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠান করে স্কুল ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি ও ইউপি মেম্বার মতিয়ার রহমান। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।’

ইউএনও’র নির্দেশের বিষয়ে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, রবিবার রাত সাড়ে ১১টায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত মতিয়ার রহমানের উদ্যোগে উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান ও নাচ পরিবেশন করা হয়।

অনুষ্ঠান চলাকালে এ বিষয়ে মেম্বারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অনুষ্ঠান চলবে,আপনারা যা পারেন তাই করেন।’

আরও পড়ুন:

মেম্বারের উদ্যোগে শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান!

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি