সুন্দরবনে বাঘের মৃত্যুতে তদন্ত কমিটি

বাগেরহাট প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৬

সুন্দরবনে বাঘের মৃত্যুতে তদন্ত কমিটি সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যুর সঠিক কারণ জানতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে তিন কর্মদিবসের মধ্যে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগীয় কর্মকর্তাকে এই তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বাগেরহাট সদর রেঞ্জ কর্মকর্তা নুরুজ্জামানকে আহবায়ক করে গঠিত এই তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন ও দুবলা স্টেশন কর্মকর্তা অসিত কুমার রায়।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসন বলেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কবরখালী খালের চর থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়। বাঘটির শরীরের পেছনের অংশ কুমিরে খাওয়া এবং বাকি অংশ পচে গেছে। বাঘটির বয়স প্রায় ২০ বছর।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে মোরেলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কুদ্দুস মৃত বাঘটির ময়নাতদন্ত করেন।

বাঘটির শরীর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঢাকায় বন অধিদফতরের বন্যপ্রাণী ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম