খতনার সময় শিশুর গোপনাঙ্গ কেটে ফেলায় হাজাম আটক

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৪

হাসপাতালে শিশু সাদিক খতনার সময় কুষ্টিয়ায় সাদিক হোসেন (৯) নামে এক শিশুর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজাম ফুরকান আলী খলিফাকে (৭০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে শহরের উদিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় উদিবাড়ি গ্রামের আকতার হোসেনের ছেলে ও প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ওহিদুল আলম জানান, শিশু সাদিকের গোপনাঙ্গের দুই তৃতীয়ংশ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি সার্জারি বিভাগে শিশুটির রক্তক্ষরণ বন্ধে প্রয়োজনীয় শল্য চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটিকে বাঁচানো গেলেও পরবর্তীতে কতটুকু স্বাভাবিক হতে পারবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

হাজাম ফুরকান আলী শিশু সাদিকের বাবা আকতার হোসেন বলেন, সকাল ৯টার দিকে ছেলের খতনা করতে হাজাম (খতনাকারী) ফুরকান আলী বাড়িতে আসেন। পরে খতনা করতে গিয়ে পর পর দুইবার ক্ষুর চালিয়ে ছেলের গোপনাঙ্গের মাথা দুই টুকরো করে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরিস্থিতি খুব খারাপের দিকে গেলে ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানায় ছেলের গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, হাজাম (খতনাকারী) ফুরকান আলী খলিফাকে আটক করেছে পুলিশ। আটক ফুরকান আলী সদর উপজেলার কবুরহাট খলিফাপাড়ার মৃত আব্দুল আজিজ খলিফার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম