এবার বেনাপোলে ভারতীয় ট্রাকচালক-হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে

বেনাপোল প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৫

ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল স্থলবন্দরে  যাত্রীদের পাশাপাশি ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি)থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের মূল ফটকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। 

১৭ জানুয়ারি থেকে চেকপোস্টে ভারত থেকে আসা দেশি-বিদেশি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালক ও হেলপারদের কোনও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল না।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, ‘আমরা যদি শুধু যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করি তাহলে শতভাগ পরীক্ষা করা হবে না। কারণ  ট্রাকচালক ও হেলপাররাও করোনা ভাইরাসের জীবাণু নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। সেজন্য আমরা ভারতীয় ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টিম বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। গত দুই দিনে প্রায় ২ হাজার ট্রাকচালক ও হেলপারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।’

এ ব্যাপারে ডা. আব্দুল মুজিদ বলেন, ‘এটা একটি ভালো পরিকল্পনা। বন্দর দিয়ে শুধু যাত্রীরা আসেন না। ভারতীয় গাড়ির লোকজন পাসপোর্ট-ভিসা বাদে গেটপাস নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাদের মাধ্যমেও ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে।  তবে মেডিক্যাল টিমের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম