মিনিবাস চাপায় পেঁয়াজ ব্যবসায়ী নিহত

খুলনা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৯

খুলনা খুলনা মহানগরীর আড়ংঘাটায় মিনিবাস চাপায় এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম হারুন অর রশিদ (৬০)। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আড়ংঘাটা বাইপাস সড়কের লতার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রিজাউল করিম বলেন, ‘ভ্যানে করে পেঁয়াজ বিক্রি শেষে বাইপাস সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন হারুন। পথে একটি ইঞ্জিনচালিত ভ্যান তার ভ্যানকে আঘাত দেয়। এতে হারুন ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়েন। তখন একটি মিনিবাস তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

ওসি জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল রিপোর্ট করার পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।’

আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) দেবাশিষ জোয়ার্দার বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে। তিনি খুলনার বড় বয়রার মৃত ইকরাম হোসেনের ছেলে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম