সৎ রাজাকার ও পরহেজগার জঙ্গি বলে কিছু নেই: ইনু

যশোর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৪

সৎ রাজাকার ও পরহেজগার জঙ্গি বলে কিছু নেই: ইনু জাসদ কেন্দ্রীয় কমিটি ও তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘সৎ রাজাকার ও পরহেজগার জঙ্গি বলে কিছু নেই। সব রাজাকার-জঙ্গি মানুষরূপী দানব, শয়তান। তেমনি দুর্নীতিবাজরা হচ্ছে অর্থনীতির বিষফোঁড়া এবং ফসল কাটা ইঁদুর। ফলে শান্তির সমাজ প্রতিষ্ঠা ও উন্নয়নের ফসল ঘরে ঘরে পৌঁছাতে জঙ্গি ও দুর্নীতিবাজদের ধ্বংস করতে হবে।’
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত যশোর জেলা জাসদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘সমাজতন্ত্র ছাড়া গণতন্ত্র একটি পোড়া রোগী। ফলে সমাজতন্ত্রের ঝান্ডা নিয়েই গণতন্ত্র, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবিরোধী সংগ্রাম করতে হবে।’
জেলা জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ওবায়দুর রহমান চুন্নু, যশোর জেলার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় প্রমুখ বক্তৃতা করেন।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম