খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামা ছাড়া উপায় নেই: মওদুদ

নড়াইল প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৯

খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামা ছাড়া উপায় নেই: মওদুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশের গণতন্ত্রকে মুক্ত করতে হলে রাজপথে নামা ছাড়া কোনও উপায় নেই। রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমেই দেশের গণতন্ত্র এবং খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামালের দায়ের করা একটি মানহানি মামলায় জামিন নিতে এসে রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘আমার মনে হয় বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলায় তিনি কারাভোগ করছেন। বারবার আমরা আদালতের কাছে তার জামিন চাইলেও হচ্ছে না। সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে বলেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না।’

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, জহুরুল হক কামাল, মো. ওয়াহিদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাষ্ট্রদ্রোহ ও মানহানির একটি মামলায় জামিন নিতে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে যান মওদুদ আহমদ। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নীলুফার শিরিন ওই মামলায় জামিন দেন তাকে। ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে আদালতে জামিন চান সাবেক জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট আব্দুল হকসহ সিনিয়র আইনজীবীরা।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম