কাদিয়ানিরা মুসলিম নয়: আহমদ শফী

যশোর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৭

আহমদ শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বাংলাদেশ কওমি বোর্ডের সভাপতি শাহ আহমদ শফী বলেছেন, ‘কাদিয়ানিরা মুসলিম নয়। যারা এদের মুসলিম ভাবে তারাও মুসলিম নয়।’ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত যশোর দড়াটানা মাদ্রাসার দাওরায়ে হাদিস টাইটেল ডিগ্রি অর্জনকারীদের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমদ শফী বলেন, ‘কাদিয়ানিদের মসজিদকে মসজিদ বলা যাবে না। তারা বাংলাদেশে মুসলিম হিসেবে নয় অন্য ধর্মালম্বীদের মতো থাকতে পারবে।’ তিনি আরও বলেন, ‘এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। মুসলিমের কবরস্থানে তাদের দাফন হয়ে থাকলে লাশ তুলে নদীতে ভাসিয়ে দিতে হবে। আমাদের নবী হযরত মোহাম্মাদ (সা.)-এর পর আর কোনও নবী আসবে না। তিনি শেষ নবী। অথচ কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না। গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করে।’ 

দড়াটানা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মুজিবুর রহমানের সভাপতিতে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কওমি বোর্ডের সহ-সভাপতি আব্দুর রহমান হাফেজি, মাওলানা মোস্তাক আহমেদ, মাওলানা নাসিরুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে দড়াটানা মাদ্রাসা থেকে গত ২৫ বছরে দাওরায়ে হাদিস-টাইটেল ডিগ্রি অর্জনকারী ৬শ শিক্ষার্থীকে দস্তারবন্দি পাগড়ি প্রদান করেন শাহ আহমদ শফী।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম