এখন থেকে সপ্তাহে দু’দিন চলবে বন্ধন এক্সপ্রেস

খুলনা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩০

বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা রুটে এখন থেকে দুই দিন বন্ধন এক্সপ্রেস যাতায়াত করবে। বৃহস্পতিবার ও রবিবার ট্রেনটি যাতায়াত করবে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে বন্ধন এক্সপ্রেসের দ্বিতীয় ট্রেনের যাত্রা শুরু করে।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে  ট্রেনটির উদ্বোধন করেন। এসময় ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা জেলা প্রশাষক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক উপস্থিত ছিলেন।  

খুলনা রেলস্ট্রেশনে আসছে বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে রবিবার সকালে বন্ধন এক্সপ্রেস ছেড়ে খুলনায় পৌঁছায় দুপুর ১২টা ৫০ মিনিটে। আর খুলনা থেকে কলকাতার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায় দুপুর দেড়টায়।

বন্ধন এক্সপ্রেস

খুলনা রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, আগে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস শুধু বৃহস্পতিবার চলাচল করতো। রবিবার নতুনভাবে আরও একটি ট্রেন যুক্ত হলো। ফলে ট্রেনটি এখন থেকে সপ্তাহে দু’দিন চলবে। বন্ধন ট্রেনটি কলকাতা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে খুলনায় দুপুর সাড়ে ১২টায় পৌঁছায়। খুলনা থেকে বেলা দেড়টায় কলকাতার উদ্দেশে রওনা হয়। ট্রেনে ৮টি বগিতে ৪৫৬টি সিট রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম