খুলনায় একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

খুলনা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৫:২০

খুলনায় একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের প্রথম প্রহর থেকে খুলনায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহীদদের। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটের পর) শুরু হয় মহানগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে  শ্রদ্ধা নিবেদন করেন।

মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা সংসদ প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর খুলনা সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ, সিভিল সার্জন, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন, বিএনপি খুলনা মহানগর ও জেলা শাখা, যুবদল ও ছাত্রদল, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, বৃহত্তর খুলনা উন্নয়ন সগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সকালেও বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি বের করে এবং হাদিস পার্কে এসে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি