সোনা চোরাচালানের দায়ে ২ জনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৪

যশোর যশোরে সোনা চোরাচালানোর দায়ে দুই চোরাকারবারিকে যাবজ্জীবন  কারাদণ্ড ও ৫০ হাজার হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট গ্রামের সরোয়ার কাজীর ছেলে আনিসুর রহমান ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড় পাল্লা গ্রামের মনিরুজ্জামান মঞ্জু খালাশীর ছেলে তানভীর জামান।

জেলা জজ আদালতের পিপি এম ইদ্রিস আলী জানান, বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ১৬ জুন সকালে বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে গাড়ি তল্লাশি করছিল। ওইসময় ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে আসা দেশ ট্রাভেলসের একটি বাস তল্লাশি করে যাত্রী আনিসুর রহমান ও তানভীর জামানকে আটক করা হয়। এরপর তাদের দেহ তল্লাশি করে ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৩ কেজি ৩২ গ্রাম। সোনার বারগুলো তারা ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুল মালেক বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

পিপি আরো জানান, সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আনিসুর রহমান ও তানভীর জামানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণা শেষে বিচারক দণ্ডিতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম