ইউপি সদস্যের চোখ তুলে নিলো দুর্বৃত্তরা

বাগেরহাট প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩৭আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪২

নাজমুল হাসান রানা বাগেরহাটের মোরেলগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নাজমুল হাসান রানা (৪২) নামে এক ইউপি সদস্যের দুই চোখ তুলে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে তার বাড়ির পাশে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রানার স্বজনেরা তাকে উদ্ধার করে রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

রানা মোরেলগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে ও বারইখালী ইউনিয়নের ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবলীগ নেতা।

রানার পরিবারের দাবি, বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে দুর্বৃত্তরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে তুলে ফেলেছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘ঘের ও মেয়েলি বিষয় নিয়ে এলাকায় রানা মেম্বরের সঙ্গে একাধিক ব্যক্তির পূর্ব শত্রুতা রয়েছে। রাতে তার চোখ তুলে নিয়েছে দুর্বৃত্তরা। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের পুলিশ চিহ্নিত করেছে। হামলাকারীদের আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম