বাগেরহাট উপনির্বাচন: আপিলেও বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

বাগেরহাট প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৮

বাগেরহাট উপনির্বাচন: আপিলেও বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদ আসনের উপনির্বাচনে অংশ নেওয়া বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের মনোনয়নপত্রটি বাতিলের বিষয়ে রিটার্নিং অফিসারের দেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। অপরদিকে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দিনভর নির্বাচন কমিশন শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায়।

এর ফলে আগামী ২১ মার্চের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আমিরুল আলম মিলন ও জাপা প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন কমিশনের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

বিএনপি প্রার্থীর মনোনয়নপত্রটি ঋণ খেলাপি ও পৌর কর পরিশোধ না করায় বাতিল করা হয়। এছাড়া জাতীয় পার্টির প্রার্থীকে ঋণ খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে আওয়ামী লীগ প্রার্থী আমিরুল আলম মিলনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।

বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, ‘নির্বাচন কমিশন শুনানি শেষে আমার মনোনয়পত্রটি অবৈধ বলে আদেশ দিয়েছেন। এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য হয়। গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম