সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৯আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৪

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে তালা উপজেলার বেইলি ব্রিজের পাশে ও দুপুরে শহরের এসপি বাংলোর সামনে দুর্ঘটনা দুটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন তালা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে গনেশ দাস এবং সদরের পরানদহ গ্রামের দুল্লাপ রহমানের ছেলে গোলাপ রহমান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ও সাতক্ষীরা সদর থানার (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গনেশ দাস বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার সময় একটি ইট বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা গরুটিও ঘটনাস্থলে মারা যায়।

তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইট বোঝাই ট্রলিটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে।’

অন্যদিকে শহরের এসপি বাংলোর সামনে খুলনাগামী একটি বাসের চাপায় শ্রমিক গোলাপ সরদার নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

/এনএস/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম