বর্ডার ম্যানেজমেন্ট বৈঠকের জন্য বিএসএফ দল বাংলাদেশে

বেনাপোল প্রতিনিধি
০৫ মার্চ ২০২০, ১৬:০০আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৯:৪০

বেনাপোল চেকপোস্টে বিএসএফ প্রতিনিধি দলের প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাত সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ ) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করে।

এ সময় প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল আরশাদুজ্জামান খান। বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসএফের সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আইপিএস, আইজি ফ্রন্টিয়ার সাউথ বেঙ্গলের শ্রী জোগেশ বাহাদুর খোরানিয়া। বিজিবি জানায়, আঞ্চলিক পর্যায়ে সীমান্ত ম্যানেজমেন্ট বিষয়ক বৈঠকে অংশ নিতে ভারতের সাত সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন। যশোরের হোটেল আল জাবিরে এটি অনুষ্ঠিত হবে।

বৈঠকে সীমান্তে নারী-পুরুষ ও শিশু পাচার, মাদক চোরাচালান ও অস্ত্র পাচার এবং সীমান্তে যৌথ টহল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে আলোচনা। আলোচনা শেষে প্রতিনিধি দলটি বেনাপোল দিয়ে ভারতে ফিরে যাবেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম