বিদেশফেরত ৩ হাজার ৩০০, কোয়ারেন্টিনে মাত্র ২৫৫ জন

বাগেরহাট প্রতিনিধি
২০ মার্চ ২০২০, ০৭:০৫আপডেট : ২১ মার্চ ২০২০, ০০:৫২

বাগেরহাট

মার্চের ১ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাগেরহাট জেলায় এসেছেন ৩ হাজার ৩০০ জন প্রবাসী। অথচ তাদের মধ্যে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ২৫৫ জন। এরমধ্যে ৪ জনের ১৪ দিনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে। তারা সুস্থ্ রয়েছেন। এখন হোম কোয়ারেন্টিনে আছেন ২৫১ জন।

বিদেশফেরত বাকিদের হোম কোয়ারেন্টিনে রাখতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তৎপরতা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদেশ ফেরতদের তালিকা আমার কাছে এসেছে। ইতোমধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি করা হয়েছে। তারা সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। পাশাপাশি বাকি বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে রাখতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি