শুধু প্রত্যাহার নয়, শাস্তি দিতে হবে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২০ মার্চ ২০২০, ১৪:১৪আপডেট : ২০ মার্চ ২০২০, ১৪:১৫

প্রতিবাদ সভা বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টায় দর্শনা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে এ প্রতিবাদ সভা হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলা ট্রিবিউনের চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেদী হাসান তুহিন। আরো বক্তব্য দেন, ক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, মনিরুজ্জামান সুমন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক আরিফকে নির্যাতনকারী ডিসি সুলতানা পারভীনসহ সংশ্লিষ্ট দোষী সবাইকে কর্মস্থল থেকে শুধু প্রত্যাহার করলেই হবে না বরং সাংবাদিকদের সঙ্গে যেন এ ধরনের  ঘটনা ঘটানোর কেউ দুঃসাহস না দেখায় তাই আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। এই সময় সারাদেশের সাংবাদিকদের এক হওয়ার আহ্বানও জানান তারা।  

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম