দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযান

মেহেরপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২০, ২০:১৯আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:২৪

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযান মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (২০ মার্চ) বিকালে উপজেলার বামুন্দি বাজারে চালসহ অন্যান্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়। এ সময় এক চাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া করোনাভাইরাস বিষয়ে সবাইকে সচেতন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি চালের দাম বৃদ্ধি ও মূল্য তালিকা না রাখার দায়ে চাল ব্যবসায়ী এনামুল হককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম ও বামুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাসসহ অনেকে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম