বিদেশিদের বেনাপোল বন্দর দিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

বেনাপোল প্রতিনিধি
২২ মার্চ ২০২০, ১৮:৪২আপডেট : ২২ মার্চ ২০২০, ১৮:৪৪

বেনাপোল ইমিগ্রেশন করোনাভাইরাস সংক্রমণ রোধে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয়সহ বিদেশিদের বাংলাদেশ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রবিবার (২২ মার্চ) দুপুরে বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আদেশে রবিবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে বেনাপোল বন্দরে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, একটি নির্দেশনা তারা পেয়েছেন। সেখানে বলা হয়েছে, এখন থেকে ভারতীয়সহ কোনও বিদেশি নাগরিক বাংলাদেশে প্রবেশ করবে না। তবে, বাংলাদেশি যারা ভারতে আছেন বা যেসব ভারতীয়রা বাংলাদেশে এসেছিলেন, তাদের ফিরতে বাধা নেই।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ভারত সরকার গত ১৩ মার্চ বিকাল ৫টা থেকে ভারতীয় ভিসায় সাধারণ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীতে ১৫ মার্চ দুই দেশের মধ্যে বাস, রেল ও বিমান চলাচলও বন্ধ করে দেয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী