খুলনা মেডিক্যালে করোনা ইউনিট নয়, প্রস্তুত ডায়াবেটিক হাসপাতাল

খুলনা প্রতিনিধি
২৮ মার্চ ২০২০, ১৬:৫১আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৬:৫১

করোনা ভাইরাস নিয়ে খুলনায় জরুরি সভা খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে করোনা ইউনিট না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ রোগীদের কথা বিবেচনা করে হাসপাতালটিকে উন্মুক্ত রাখা হয়েছে। ফলে আগের মতোই এখানে সব রোগের চিকিৎসা দেওয়া হবে। তবে করোনা ভাইরাসে আক্রান্ত বা ঝুঁকিপূর্ণদের চিকিৎসা করা হবে খুলনা ডায়াবেটিক হাসপাতালে।

শনিবার (২৮ মার্চ) খুলনা মেডিক্যাল কলেজ গ্যালারি ও সার্কিট হাউজের সভাকক্ষে করোনা নিয়ে পৃথক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ এসব তথ্য জানান।

সভায় সিদ্ধান্ত হয় খুমেকে 'স্বতন্ত্র ফ্লু কর্নার' থাকবে; যেখানে প্রাথমিকভাবে করোনা আক্রান্ত সন্দেহভাজনদের তথ্যগ্রহণ ও চিকিৎসাসেবা দেওয়া হবে। এখানে যারা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হবেন, তাদের খুলনার দুটি আবাসিক হোটেল এবং খুলনা ডায়াবেটিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ‘খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বতন্ত্র ফ্লু কর্নারে প্রাথমিক পরীক্ষায় কারও মধ্যে করোনা সংক্রমণের লক্ষণ পরিলক্ষিত হলে তাদের হোটেল অ্যাম্বাসেডর ও হোটেল ডিএস প্যালেসে অবজারভেশনে রাখা হবে। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকাকালে প্রয়োজন অনুযায়ী টেস্টের ব্যবস্থা করা হবে। টেস্ট রিপোর্ট পজিটিভ এলে তাকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনের জন্য খুলনা ডায়াবেটিক হাসপাতালে পাঠানো হবে। ইতোমধ্যে খুলনা ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করা হয়েছে এবং করোনা চিকিৎসার জন্য বিশেষভাবে হাসপাতালটি প্রস্তুত করা হচ্ছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এসপির বাংলোর ব্যারাক থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য
সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি