দেশে ফিরলো পশ্চিমবঙ্গে আটকা পড়া ৮১ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১১:১৩আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১১:১৭

বেনাপোল ইমিগ্রেশন ভবন করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের ঘোষিত ‘লকডাউনে’ কলকাতাসহ পশ্চিমবঙ্গে আটকা পড়া ৮১ বাংলাদেশি দেশে ফিরেছে। শুক্রবার (৩ এপ্রিল) ছোট ছোট কয়েকটি ভাগে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ফিরিয়ে আনা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভারতের পেট্রাপোলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুসারে, ভারতে প্রায় আড়াই হাজার বাংলাদেশি আটকা পড়েছে। এরমধ্যে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছেন। করোনাভাইরাসের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে।

পশ্চিমবঙ্গে আটকে পড়া ৮১ বাংলাদেশিকে দুই দেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলাপ-আলোচনার পর তাদের বাংলাদেশে আসার অনুমতি দেয় ভারতীয় কর্তৃপক্ষ। মোদি সরকার ভারতে ‘জনতার কারফিউ’ ডাক দিলে গত ১৩ মার্চ থেকে ভারতে প্রবেশ নিষিদ্ধ হয় বাংলাদেশিদের। এরপর ২৬ মার্চ থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে উভয় দেশর যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। এতে আটকে থাকা বাংলাদেশিরা চরম দুর্ভোগে পড়েন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, বিশেষ ব্যবস্থায় এদিন দেশে ফেরা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে অধিক কড়াকড়ি ও সতর্কতা অবলম্বন করা হয়। তবে তাদের কারও দেহে উচ্চতাপমাত্রা বা করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তাদেরকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হবে। স্বাস্থ্য পরীক্ষাকালে তাদের হাতে বিশেষ চিহ্নিতকরণ লাল সিল দেওয়া হয়।

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘ভারত থেকে আসা বাংলাদেশিদের বাড়ি যশোর, মাগুরা, নড়াইল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারিপুর, বাগেরহাট, পিরোজপুর, মুন্সীগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায়। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রত্যেকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল ফোন নম্বর রাখা হয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী