করোনা সন্দেহে দুই পুলিশ আইসোলেশনে

বাগেরহাট প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ১২:৪০আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১২:৪৭

ফাইল ছবি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাগেরহাটে কর্মরত দুই পুলিশ সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। বাগেরহাটের সিভিল সার্জন ডা. একেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৪ এপ্রিল) একজনকে (৩০) কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপরজনকে (২৪) বৃহস্পতিবার (২ এপ্রিল) বাগেরহাট সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ডা. একেএম হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার দুপুরে এক পুলিশ সদস্য জ্বর ও কাশি নিয়ে স্বপ্রণোদিত হয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। গত কয়েকদিন ধরে তার জ্বর ও কাশি থাকায় তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি নেওয়া হয়। অপরজন কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে শনিবার রাতে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এ পাঠানো হয়েছে। এরআগে চার জনের নমুনা সংগহ করে পরীক্ষা করা হলেও তাদের কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বাগেরহাট জেলায় এখন পর্যন্ত এক হাজার ৬৫৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে এক হাজার ৪৫১ জনের ১৪ দিনের কোয়ারেন্টিনের মেয়াদ শেষে তারা সুস্থ রয়েছেন। এখন হোম কোয়ারেন্টিনে আছে ২২৬ জন। মার্চের ১ তারিখ থেকে বাগেরহাট জেলায় এসেছেন ৪ হাজার ২২৯ জন প্রবাসী।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের