রাইস মিলের গুদাম থেকে ৫৪৯ বস্তা সরকারি চাল জব্দ

যশোর প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ২২:০৫আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:১২

চাতালের গুদামে সরকারি চাল যশোরের মণিরামপুরের একটি রাইস মিলের গুদাম থেকে ৫৪৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকালে পৌর এলাকার বিজয়রামপুরের ভাইভাই রাইস মিলের গুদাম থেকে পুলিশের সহায়তায় ওই চাল ও একটি ট্রাক জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান উল্লাহ।

এ সময় ওই মিলের মালিক আব্দুল্লাহ আল মামুনকে (৩০) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম বাংলা ট্রিবিউনকে বলেন, 'বিকালে খবর পাই, বিজয়রামপুরে মামুনের চাতালে ইউএনও এবং পুলিশ সদস্যরা অভিযান চালাচ্ছেন। সেখান থেকে সরকারি চাল জব্দ করা হচ্ছে। এরপর ঘটনাস্থলে গিয়ে শুনতে পাই, মামুনসহ কয়েকজন সরকারি কর্মকর্তা এই চাল কিনে গুদামজাত করেছেন। এরপর প্রশাসনের লোকজন এসে ওই চাল জব্দ করে।'

জব্দ করা ট্রাক তিনি আরও বলেন, 'সরকারি এই চাল বিক্রির সঙ্গে স্থানীয় ব্যবসায়ী, খাদ্য কর্মকর্তা ও কয়েকজন জনপ্রতিনিধির সম্পৃক্ততা রয়েছে। তদন্ত করলে সবার মুখোস উন্মোচিত হবে।'

রাইস মিলের মালিক আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, তারা তিন জন চাতাল ব্যবসায়ী ৩০ টাকা দরের ৩৭ মেট্রিক টন চাল খাদ্য গুদাম থেকে কিনেছেন। আজ তিনি ১৬ মেট্রিক টন (৫৫৫ বস্তা) চাল ট্রাকে করে গোডাউনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সেগুলো জব্দ করা হয়েছে। 

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, 'আমরা চালভর্তি ট্রাকসহ রাইস মিলের মালিক আব্দুল্লাহকে হেফাজতে নিয়েছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।'

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, 'বিজয়রামপুরে একটি রাইস মিলের ট্রাক থেকে সরকারি চাল আনলোড করা হচ্ছে— এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাই। পরে ওই ট্রাক ও চাতাল থেকে ৫৪৯ বস্তা চাল জব্দ করা হয়। বস্তায় খাদ্য অধিদফতরের সিল মারা রয়েছে।' 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম