কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ১৪:৩২আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৯:১৮

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আসোলেশন রুম

করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা এক নারীর (২৩) মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিলে) দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালের সামনে সরকারি একটি প্রতিষ্ঠানে আইসোলেশন ওয়ার্ডে পাঁচজন ভর্তি ছিলেন। এরমধ্যে রবিবার দুপুরে একজন মারা গেছেন। দুই দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারী ভর্তি হয়েছিলেন। তার নমুনা আগেই সংগ্রহ করা হয়েছিল।

ওই নারীর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নে।  

সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান,  ওই নারী আগে থেকেই শ্বাসকষ্ট, কিডনি, হরমোনের সমস্যায় ভুগছিল। শনিবার (১১ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনে জানানো হয়েছে। নিয়ম অনুয়ায়ী বিশেষ ব্যবস্থাপনায় তার দাফন হবে।

তিনি আরও জানান, আইসোলেশন ইউনিটে আর চার রোগী আছেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম