খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ৭ ঘণ্টা পর মারা যাওয়া ৬ মাস বয়সী রাফাত করোনা আক্রান্ত ছিল না। নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে।
খুমেক হাসপাতালের করোনা ফ্লু কর্নারের মুখপাত্র ডা. শৈলেন্দ্র বিশ্বাস জানান, শিশুটি মারা যাওয়ার পর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার (১২ এপ্রিল) রিপোর্ট নেগেটিভ বলে জানানো হয়।
প্রসঙ্গত, নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় শিশুটিকে শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টা খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন বিকাল ৫টার দিকে তাকে করোনা ফ্লু কর্নারে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
রবিবার দুপুর পর্যন্ত খুমেক হাসপাতালের ফ্লু কর্নারে ৫ জন ভর্তি আছেন। আর এ পর্যন্ত খুলনায় জ্বর, সর্দি, কাশি নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না।








