মেয়ের বাড়ি থেকে জ্বর নিয়ে ফিরে মায়ের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ০৯:৩০আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৯:৩৮

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে মেহেরজান (৭৫) নামে এক বৃদ্ধা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তিনি মারা যান।  মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ঝিনাইদহের মহেশপুরে মেয়ের বাড়ি থেকে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আসে। পরে শনিবার সন্ধ্যায় মারা যায়।

জীবননগর থানা পুলিশ খবর পেয়ে রবিবার বিকালে ওই এলাকার ৪টি বাড়ি লকডাউন করে ও মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে। এছাড়াও, আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা ২৫ ব্যক্তির বাড়ি লকডাউন করেছে পুলিশ।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান